রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অপরাধবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৫৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানা পুলিশ ৮ জন, পল্টন থানা ৪ জন, সবুজবাগ থানা ৮ জন, খিলগাঁও থানা ৬ জন, রামপুরা থানা ১১ জন, শাহজাহানপুর থানা ৬ জন এবং মুগদা থানা পুলিশ ১১ জনকে গ্রেফতার করে।
অভিযান শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি