ATN
শিরোনাম
  •  

ঢামেকের সামনে কিশোরীর মরদেহ: প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত, গ্রেফতার ৩

         
ঢামেকের সামনে কিশোরীর মরদেহ: প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত, গ্রেফতার ৩

ঢামেকের সামনে কিশোরীর মরদেহ: প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত, গ্রেফতার ৩

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা কিশোরীর পরিচয় শনাক্ত করেছে শাহবাগ থানা পুলিশ। প্রযুক্তির সহায়তায় শনাক্ত হওয়া ওই কিশোরীর নাম মিম আক্তার (১৫)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—এ বি এম আব্দুর রাজ্জাক (৪৭), মো. ফয়সল আহমেদ (৩৫) ও রাহেমা খাতুন রেশমা (২৯)।

শাহবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্তে প্রযুক্তিনির্ভর তদন্ত শুরু করে।

পরবর্তীতে কিশোরীর পরিচয় নিশ্চিত হওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদঘাটনে শাহবাগ থানা পুলিশের একটি বিশেষ টিম কাজ শুরু করে। এ ঘটনায় গত ১৩ আগস্ট শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

তদন্তের ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে রাজধানীর ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অপরাধ আড়াল করার উদ্দেশ্যে আসামিরা মিম আক্তারের মরদেহ ঢামেক হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। গ্রেফতার এড়াতে তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার বাসা ছেড়ে রাতারাতি পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র আত্মগোপন করে।

এদিকে এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ