ATN
শিরোনাম
  •  

দারুসসালামে র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

         
দারুসসালামে র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

দারুসসালামে র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমরুল মল্লিক (৪৩)কে রাজধানীর দারুসসালাম এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটে ঢাকা মহানগরীর দারুসসালাম থানাধীন বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমরুল মল্লিক নড়াইলের লোহাগাড়া থানার তেলকাড়া গ্রামের গোলাম রসুল মল্লিকের ছেলে।

র‍্যাব জানায়, ইমরুল মল্লিকের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ সালে একটি মামলা দায়ের হয়। ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর দায়ের করা ওই মামলার নম্বর ৫৯৪। মামলাটির বিচার শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের বিধানের ১৯(১)২ ধারায় অতিরিক্ত দায়রা আদালত-৪, চট্টগ্রাম ২০২৫ সালের ৯ অক্টোবর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, মামলা দায়েরের পর থেকেই ইমরুল মল্লিক দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে তিনি দীর্ঘদিন ধরে পলাতক জীবনযাপন করছিলেন।

আদালতের সাজা ওয়ারেন্টের ভিত্তিতে র‍্যাব-৩-এর একটি আভিযানিক দল তার অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। পরে দারুসসালামের বাগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ