দেশের নাট্যাঙ্গনে যুক্ত হতে যাচ্ছে এক নতুন মাইলফলক। আগামী ২২ আগস্ট, শনিবার রাজধানী ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হতে যাচ্ছে নাট্যদল ‘এথিক’-এর বহুল আলোচিত প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’-এর শততম প্রদর্শনী। প্রখ্যাত নাট্যকার উৎপল দত্ত রচিত এই নাটকটির বিশেষ এই মঞ্চায়নের নাম দেওয়া হয়েছে ‘হাঁড়ি ফাটিবে শতক সন্ধ্যা’।
নাট্যদল ‘এথিক’-এর প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নাটকটি এবার মঞ্চে আসছে সম্পূর্ণ নতুন আঙ্গিকে। নাটকটির নতুন রূপের নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মিন্টু সরদার। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন একঝাঁক গুণী অভিনয়শিল্পী, যাদের মধ্যে রয়েছেন— হাসান রিজভী, ভাবনা হাসান, সুকর্ন হাসান, তারেক চৌধুরী রিমন, মনি কানচন, আফনান অপ্সরা, আজিম উদ্দিন, প্রদীপ কুমার, আবীর বাবু, নাহিদ মুন্না, রুবেল খান এবং স্বয়ং মিন্টু সরদার।
শনিবার সন্ধ্যার এই বিশেষ প্রদর্শনীতে নাট্যাঙ্গন ও গণমাধ্যমের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার, নাট্যজন আবুল হায়াত, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন এথিক-এর সভাপতি রেজানুর রহমান।
এই শততম মঞ্চায়ন উপলক্ষে নাটকের সাথে সংশ্লিষ্ট মঞ্চ ও নেপথ্যের ১০০ জন কুশলীকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। সেই সাথে, নাটকটির শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেওয়া সকল অভিনয়শিল্পীদেরও দলটির পক্ষ থেকে সম্মানিত করা হবে। শুধু নেপথ্য বা মঞ্চের কলাকুশলীই নন, দীর্ঘ এই যাত্রায় পাশে থাকার জন্য প্রদর্শনীতে উপস্থিত দর্শকদের মধ্য থেকেও দর্শকদের বিশেষ সম্মাননা জানানোর পরিকল্পনা করেছে নাট্যদলটি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি