ATN
শিরোনাম
  •  

৭০ অনুচ্ছেদ সংশোধনের উদ্যোগ, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন হবে নতুন বিধানে

         
৭০ অনুচ্ছেদ সংশোধনের উদ্যোগ, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন হবে নতুন বিধানে

৭০ অনুচ্ছেদ সংশোধনের উদ্যোগ, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন হবে নতুন বিধানে

সংবিধানের বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদে সংশোধন আনার উদ্যোগ নিয়েছে সরকার। সংশোধিত বিধানের আওতায় ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিরোধী দলের প্রার্থীও অংশ নিয়েছেন। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এ ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতেও রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার এই ধারা অব্যাহত থাকা প্রয়োজন। এর মাধ্যমে দেশের জনগণ গণতান্ত্রিক চর্চার বাস্তব প্রতিফলন দেখার সুযোগ পাবে।

সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, এ নিয়ে গঠিত কমিটিতে এখনো বিরোধী দল অংশ নেয়নি। তবে সরকার ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রেখেছে এবং ভবিষ্যতে তা বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য নিজ দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। দীর্ঘদিন ধরে এই বিধান নিয়ে রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে বিতর্ক রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। সম্ভাব্য সংশোধনের ফলে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ কতটা বাড়বে এবং এর প্রভাব সংসদীয় রাজনীতিতে কী হবে—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ