গাজীপুরে র্যাবের অভিযানে হেরোইন ও অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
গাজীপুর সদর থানাধীন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১টা ৫৫ মিনিটের দিকে কে কে হসপিটালের পেছনে কাজিরবাড়ি এলাকার একটি একতলা ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—জাহিদুল ইসলাম হৃদয় (২৩) ও মৃকাঙ্গ দাস ত্রিপল (২১)।
র্যাব-১, সিপিএসসি, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাজিরবাড়ি একতলা বিল্ডিংয়ের দক্ষিণ পাশের একটি কক্ষে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, প্রায় ১৯৫ গ্রাম হেরোইন, একটি লোহার রামদা, একটি বল্লম, একটি সুইচ গিয়ার চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা।
অভিযান শেষে গ্রেপ্তার দুই আসামিকে উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদক, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি