ATN
শিরোনাম
  •  

গুলশানে দুই স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ৫৩

         
গুলশানে দুই স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ৫৩

গুলশানে দুই স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ৫৩

রাজধানীর গুলশান থানা এলাকায় দুটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত পৃথকভাবে অভিযান দুটি পরিচালনা করা হয়। গুলশান থানাধীন রোড-২৪-এর ‘গুলশান ওয়ান সেলুন’ এবং রোড-৯৯-এর ‘হট স্টোন স্পা’তে অভিযান চালায় পুলিশ।

অভিযানে ২৪ জন পুরুষ ও ২৯ জন নারীসহ মোট ৫৩ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিরা ওই প্রতিষ্ঠান দুটিতে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ