দীর্ঘ ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদ ভবনে শুরু হয়েছে ভোটগ্রহণ। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদের ৩৪৯ জন সদস্য। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।
১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই প্রথমবারের মতো সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর টানা সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে দীর্ঘ বিরতির পর এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা হয়েছে।
নির্বাচন সুষ্ঠু, অবাধ ও সুন্দরভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা।
বুধবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা পাওয়া যাচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সুন্দর ও সুষ্ঠুভাবে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি