শফিউল ইসলামের মায়ের ইন্তেকাল, শোকের ছায়া ক্রিকেটাঙ্গনে
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার শফিউল ইসলাম সুহাসের মা ইন্তেকাল করেছেন। বুধবার (১৯ আগস্ট) সকালে তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান জাতীয় দলের আরেক সাবেক পেসার ও শফিউলের ঘনিষ্ঠ বন্ধু রুবেল হোসেন।
ফেসবুক পোস্টে রুবেল হোসেন লেখেন, ‘বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, আমার বন্ধু শফিউল ইসলাম সুহাসের আম্মা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
বন্ধুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রুবেল আরও বলেন, ‘সংবাদটা শুনে সত্যিই হৃদয়টা ভারী হয়ে গেছে। আল্লাহ তাআলা মরহুমাকে ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম নসিব করুন।’
রুবেল হোসেন জানান, শফিউল ইসলামের মায়ের জানাজা তার নিজ এলাকা বগুড়ায় অনুষ্ঠিত হবে।
মায়ের মৃত্যুতে শফিউল ইসলাম সুহাস ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সতীর্থ, বন্ধু ও ক্রিকেটসংশ্লিষ্টরা। মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন তারা।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি