ATN
শিরোনাম
  •  

ভাটারায় ৩৫৫ বোতল চোলাই মদসহ যুবক গ্রেপ্তার

         
ভাটারায় ৩৫৫ বোতল চোলাই মদসহ যুবক গ্রেপ্তার

ভাটারায় ৩৫৫ বোতল চোলাই মদসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৫৫ বোতল দেশীয় তৈরি চোলাই মদসহ মোঃ সাদ্দাম হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১ জানায়, গত ১৮ আগস্ট রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল ভাটারা থানাধীন বারিধারা জে-ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানিক দল রাত সাড়ে ৯টার দিকে বারিধারা জে-ব্লকের ৭ নম্বর রোডে মেসার্স তানভীর ট্রেডার্সের সামনে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি তিনটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় র‍্যাব সদস্যরা তাকে আটক করেন।

পরে তার দখলে থাকা তিনটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে দেশীয় তৈরি ৩৫৫ বোতল চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের পরিমাণ ১১৭ দশমিক ১৫ লিটার এবং আনুমানিক মূল্য এক লাখ টাকা।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার সাদ্দাম হোসেন মাদক বিক্রির উদ্দেশ্যে এসব চোলাই মদ অন্যত্র নিয়ে যাওয়ার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপির ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ