ATN
শিরোনাম
  •  

গাজায় ইসরায়েলের হামলায় ছয়জন নিহত

         
 গাজায় ইসরায়েলের হামলায় ছয়জন নিহত

গাজায় ইসরায়েলের হামলায় ছয়জন নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আলজাজিরা অ্যারাবিক বুধবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় অ্যাম্বুলেন্স সংস্থা হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

২০২৫ সালে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির সময়ের মধ্যেই উপত্যকাটিতে প্রায় ১ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে গাজা পুনর্গঠন ও যুদ্ধবিরতি বাস্তবায়নের পথ নিয়ে নতুন করে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জার্ড কুশনার চলতি সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা নিয়ে একটি রোডম্যাপ নিয়ে আলোচনা করেছেন। তবে ওই আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

ইসরায়েলের অবস্থান হলো, গাজা থেকে সেনা প্রত্যাহারের আগে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করতে হবে। অন্যদিকে হামাসের দাবি, ইসরায়েলি সেনাদের আগে গাজা থেকে প্রত্যাহার করতে হবে; এরপর তারা অস্ত্র সমর্পণের বিষয়ে পদক্ষেপ নেবে।

ফক্স নিউজকে দেওয়া এক বক্তব্যে কুশনার বলেন, গাজা পুনর্গঠনের জন্য তাদের পরিকল্পনা রয়েছে। তবে হামাসকে নিরস্ত্র না করা পর্যন্ত পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, এমন কোনো এলাকায় বিনিয়োগ করা হবে না, যেখানে ভবিষ্যতে সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে পারে কিংবা পুনর্গঠিত অবকাঠামো আবার ধ্বংস হওয়ার আশঙ্কা থাকে।

প্রতিবেদন অনুযায়ী, হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের শর্ত অনুযায়ী প্রথমবারের মতো অস্ত্র সমর্পণে সম্মতির কথা জানিয়েছে। তবে ইসরায়েল তা প্রত্যাখ্যান করে গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের ওপর জোর দিয়েছে।

কুশনার আরও বলেন, ইসরায়েলের নিরাপত্তা ও আত্মরক্ষার বিষয়টিও আলোচনার অংশ হিসেবে বিবেচনায় রাখতে হবে এবং সম্ভাব্য হুমকির ক্ষেত্রে ইসরায়েলের করণীয় কী হবে, সেটি স্পষ্ট করা প্রয়োজন।

সূত্র: আলজাজিরা

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ