ব্যাংকে নতুন দায়িত্বে তমা মির্জা, অভিনয় নিয়ে যা জানালেন
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জার ক্যারিয়ারে যুক্ত হলো নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি এবার কর্পোরেট দুনিয়ায়ও পা রাখলেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি বেসরকারি ব্যাংকের ‘ব্র্যান্ড কমিউনিকেশন’ বিভাগে চাকরিতে যোগ দিয়েছেন তিনি।
বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন তমা মির্জা। ব্যাংকের গুলশান প্রধান কার্যালয়ে তোলা একটি ছবিও শেয়ার করেছেন তিনি। এরপর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়—নতুন চাকরির কারণে কি অভিনয় থেকে সরে যাচ্ছেন তমা?
তবে অভিনেত্রী স্পষ্ট করে জানিয়েছেন, অভিনয় ছাড়ার কোনো পরিকল্পনা তার নেই। বরং নতুন পেশার পাশাপাশি নিয়মিত অভিনয় চালিয়ে যাবেন তিনি।
তমা বলেন, “অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালো লাগার জায়গা। এখানেই আমি আছি, থাকব এবং কাজ করব ইনশাআল্লাহ।”
নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, “অভিনয়জীবনের বাইরে একটি নতুন অভিজ্ঞতা সম্প্রতি যোগ হয়েছে আমার জীবনে। এটি আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা। অভিনয়ের পাশাপাশি এখন থেকে এই পেশাতেও সময় দেব। আমার জন্য দোয়া করবেন, নিজের এই নতুন কাজেও যেন সফল হতে পারি।”
তমা আরও জানান, নতুন চাকরির জন্য অভিনয় থেকে দূরে সরে যেতে হচ্ছে না। ব্যাংক কর্তৃপক্ষও তার অভিনয় পেশার বিষয়ে আন্তরিক এবং সহযোগিতাপরায়ণ। ফলে দুই পেশার কাজই পাশাপাশি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
নতুন এই যাত্রায় তমাকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী ও তারকারাও। অভিনেত্রী দীপা খন্দকার, সাদিয়া আয়মান এবং নির্মাতা শিহাব শাহীনসহ অনেকে তাকে অভিনন্দন জানিয়েছেন।
অভিনয়ের ব্যস্ততাও অবশ্য কমছে না তমার। তাকে সর্বশেষ দেখা গেছে শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমায়, যেটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। এছাড়া নির্মাতা ভিকি জাহেদের একটি সিনেমায়ও কাজ করার কথা রয়েছে তার। চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হতে পারে বলে জানা গেছে।
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা মির্জার এই যাত্রা কতটা সফল হয়, এখন সেটিই দেখার বিষয়।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি