কলকাতা হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে উদ্যোগ
কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশি নাগরিকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। নিহতদের পরিবারের সম্মতি থাকলে মরদেহ দেশে আনার যাবতীয় খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মোট নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে কলকাতা পুলিশ।
নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, ছেলে শর্ণশিষ দত্ত এবং দেবাশীষ দত্তের শ্বশুর আকরাম আলী। নিহত অপর বাংলাদেশি নাগরিক আহমেদ বাবু। তাঁর বাড়ি ঢাকার সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকায়।
অগ্নিকাণ্ডের পর কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে। একই ঘটনায় আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে কলকাতার স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি