স্বামীর দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে দীপু মনির মেয়ে তানী দীপাবলি জেলা প্রশাসনের কাছে মায়ের প্যারোলে মুক্তির আবেদন করেন। পরে জেলা প্রশাসনের ক্ষমতাবলে ১২ ঘণ্টার জন্য তার আবেদন মঞ্জুর করা হয়।
দীপু মনির পক্ষের আইনজীবী গাজী ফয়সাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করেছিলাম। তবে জেলা প্রশাসনের ক্ষমতাবলে ১২ ঘণ্টার জন্য মুক্তি মঞ্জুর হয়েছে।’
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য মুক্তি পাবেন দীপু মনি। এ সময় তিনি রাজধানীর কলাবাগানে যাবেন। সেখানে তার স্বামী তৌফিক নেওয়াজের মরদেহ রাখা হবে।
আইনজীবী আরও জানান, কলাবাগানের ওই বাড়িতেই দীপু মনির সঙ্গে তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরে মরদেহ রাজধানীর বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
এর আগে বুধবার দুপুর ১২টার দিকে দীপু মনির মেয়ে তানী দীপাবলি মায়ের সঙ্গে দেখা করতে মুন্সীগঞ্জ কারাগারে যান।
উল্লেখ্য, স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর খবরের পর তার দাফনে অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন করা হয়।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি