ATN
শিরোনাম
  •  

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

         
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বুধবার (১৯ আগস্ট) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, বৃহস্পতিবার নির্ধারিত রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানে আইনগত কোনো প্রতিবন্ধকতা নেই। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বিদ্যমান আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দেন। এবার ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন রিটকারী আইনজীবী মো. ইউনূছ আলী আকন্দ। বুধবার তিনি বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনূছ আলী আকন্দ।

গত বৃহস্পতিবার এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করেন ইউনূছ আলী আকন্দ।

রিটকারীর দাবি, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। এতে তাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনীত ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হবে। তবে এ কারণে তিনি পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না।

এদিকে হাইকোর্টে রিট খারিজের পর বিষয়টি এখন আপিল বিভাগে গড়িয়েছে। তবে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অনুযায়ী, আপিলের আবেদন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো আইনি বাধা সৃষ্টি করছে না।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ