ATN
শিরোনাম
  •  

কলকাতার হোটেলে আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

         
কলকাতার হোটেলে আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

কলকাতার হোটেলে আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশন জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি রয়েছেন। তবে এখনো কয়েকজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, ছেলে শর্ণশিষ দত্ত এবং আফসানার বাবা আকরাম আলী। তাদের মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

নিহত অপর বাংলাদেশি আহমেদ বাবু। তার বাড়ি ঢাকার আমিনবাজারের বেগুনবাড়ি এলাকায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, দেবাশীষ দত্তের স্ত্রী আফসানা শারমীন অসুস্থ ছিলেন। তার চিকিৎসার জন্য গত ৩ আগস্ট তারা ভারতে যান। প্রথমে বেঙ্গালুরুতে চিকিৎসা নেওয়ার পর গতকাল কলকাতায় আসেন তারা। দেশে ফেরার আগে কলকাতার ওই হোটেলে অবস্থান নেন। সেখানেই ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান জানান, দেবাশীষ দত্ত আজকের আলোর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন।

এদিকে অগ্নিকাণ্ডে নিহত একজন ভারতীয় নাগরিকের পরিচয়ও জানা গেছে। তিনি ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা সন্দীপ পাসওয়ানে।

মধ্যরাতে হোটেলটিতে আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ