ATN
শিরোনাম
  •  

অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে গুরুতর আহত কার্তিক আরিয়ান, হতে পারে অস্ত্রোপচার

         
অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে গুরুতর আহত কার্তিক আরিয়ান, হতে পারে অস্ত্রোপচার

অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে গুরুতর আহত কার্তিক আরিয়ান, হতে পারে অস্ত্রোপচার

বলিউডে একের পর এক সাফল্যের পর এবার শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান। কবীর খানের নতুন ছবির একটি হাই-অক্টেন অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে হাঁটুতে গুরুতর চোট পান তিনি। আঘাতের পর দ্রুত তাকে মুম্বাইয়ের ফোর্টিস রাহেজা হাসপাতালে নেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবিটির শেষ দুই দিনের শুটিং চলছিল। এরই মধ্যে একটি জটিল অ্যাকশন সিকোয়েন্সের দৃশ্য ধারণ করছিলেন কার্তিক। দীর্ঘদিন ধরে পেশাদার অ্যাকশন কোচের অধীনে প্রশিক্ষণ নেওয়ার পরও স্টান্ট করার সময় আচমকাই হাঁটুতে গুরুতর আঘাত পান অভিনেতা।

ঘটনার পরপরই শুটিং বন্ধ করে দেওয়া হয়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার হাঁটুর অবস্থা পরীক্ষা করেন। পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কার্তিককে বেশ কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হতে পারে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত শুটিংয়ে ফিরতে পারবেন না তিনি। সুস্থ হয়ে ওঠার পরই ফের শুটিং ফ্লোরে ফিরবেন অভিনেতা। এরপর অনুরাগ বসুর পরবর্তী সিনেমার কাজ শুরু করার কথা রয়েছে তার।

‘চান্দু চ্যাম্পিয়ন’-এর সাফল্যের পর কবীর খান ও কার্তিক আরিয়ানের এটি দ্বিতীয় কাজ। ছবিটির সঙ্গে প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছেন কার্তিকের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘ডোপামিন স্টুডিওস’।

এদিকে কার্তিকের হাতে বর্তমানে রয়েছে একাধিক বড় বাজেটের সিনেমা। এর মধ্যে রয়েছে ‘নাগজিলা’ ও ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’। ফলে তার এই চোটের কারণে আসন্ন সিনেমাগুলোর শুটিং সূচিতেও পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ