ATN
শিরোনাম
  •  

সোনাক্ষীকে ট্রল নিয়ে সরব শত্রুঘ্ন, বিজেপির আইটি সেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

         
সোনাক্ষীকে ট্রল নিয়ে সরব শত্রুঘ্ন, বিজেপির আইটি সেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

সোনাক্ষীকে ট্রল নিয়ে সরব শত্রুঘ্ন, বিজেপির আইটি সেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করে আলোচনায় এসেছেন। যন্তর মন্তরের আন্দোলন, শিক্ষার্থী অসন্তোষ থেকে শুরু করে সোনম ওয়াংচুকের অনশন—বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে পোস্ট করেছেন তিনি। তবে এসব পোস্টের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের একাংশের তীব্র সমালোচনা ও ট্রলের মুখে পড়েন অভিনেত্রী।

মেয়েকে উদ্দেশ্য করে চলা এই অনলাইন আক্রমণ নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুলেছেন সোনাক্ষীর বাবা, অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের লোকসভা সদস্য শত্রুঘ্ন সিনহা। তার দাবি, সোনাক্ষীকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ট্রলিং ও অপপ্রচার চালানো হচ্ছে, তা স্বতঃস্ফূর্ত নয়। এর পেছনে বিজেপির আইটি সেলের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শত্রুঘ্ন সিনহা বলেন, তার মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের ট্রলিং করা হয়, তার বড় একটি অংশই নাকি অর্থের বিনিময়ে পরিচালিত হচ্ছে।

শত্রুঘ্নের ভাষ্য, যারা বিজেপির নীতির বিরোধিতা করেন কিংবা দলটির অবস্থানের বাইরে গিয়ে কথা বলেন, তাদের অনেকেই একই ধরনের অনলাইন আক্রমণের শিকার হন। তার অভিযোগ, অর্থের বিনিময়ে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে দিয়ে এসব মন্তব্য করানো হয় এবং কী ধরনের মন্তব্য করতে হবে, সেটিও আগে থেকেই নির্ধারণ করে দেওয়া হয়।

মেয়ের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে অবস্থান প্রসঙ্গে শত্রুঘ্ন বলেন, ঝাড়খণ্ডের তরুণদের দাবির প্রতিও কিছুদিন আগে সমর্থন জানিয়েছিলেন সোনাক্ষী। তবে ভবিষ্যতে মেয়ে তার মতো রাজনীতিতে আসবেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি তিনি।

শত্রুঘ্ন সিনহা অবশ্য মেয়ের ব্যক্তিত্বের প্রশংসা করে তাকে ‘যোগ্য ও স্বাধীনচেতা সন্তান’ হিসেবে উল্লেখ করেছেন। সোনাক্ষীর রাজনৈতিক সক্রিয়তা ভবিষ্যতে তাকে নতুন কোনো ভূমিকায় নিয়ে যায় কি না, সেটিই এখন দেখার বিষয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ