সালনায় ভুয়া পুলিশ পরিচয়ে যুবক গ্রেপ্তার, উদ্ধার ওয়াকিটকি-র্যাংক ব্যাজ
গাজীপুর মহানগরের সদর থানাধীন সালনা এলাকায় অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয়ধারী মোঃ মাইদুল ইসলাম মামুন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১, সিপিএসসি, গাজীপুর। এ সময় তার কাছ থেকে ভুয়া পুলিশ আইডি কার্ড, ওয়াকিটকি, পুলিশ র্যাংক ব্যাজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব জানায়, বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে বিশ্বস্ত সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর থানাধীন সালনা টেকিবাড়ি এলাকার ২০ নম্বর ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জনৈক আলকাসের বাসা থেকে ভুয়া পুলিশ পরিচয়ধারী মাইদুল ইসলাম মামুনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মামুন রংপুর জেলার কাউনিয়া থানার বাসিন্দা। তার বাবার নাম মোঃ আজিজার রহমান।
র্যাবের অভিযানে মামুনের কাছ থেকে একটি ছবি সংবলিত ভুয়া পুলিশ আইডি কার্ড, ব্যাটারিসহ Vetex Plus ব্র্যান্ডের একটি ওয়াকিটকি সেট, একটি রিফ্লেকটিভ ভেস্ট, ধাতব তৈরি রুপালি রঙের দুটি পুলিশ র্যাংক ব্যাজ, একটি নীল রঙের লেজার লাইট, এক জোড়া কালো রঙের অক্সফোর্ড জুতা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুর মহানগর পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি