বৈধ ওয়ার্ক পারমিট থাকলেই বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ
বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈধ ও হালনাগাদ ওয়ার্ক পারমিট থাকলে ‘এ-৩’সহ অন্যান্য এমপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ বিষয়ে একটি সার্কুলার লেটার জারি করা হয়।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, গত ২৯ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে। সেখানে বাংলাদেশে ‘এ-৩’ ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে পরিশোধের বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
‘এ-৩’ ভিসায় বাংলাদেশে আসা বিদেশি নাগরিকদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে ওয়ার্ক পারমিট নিতে হয়। নির্ধারিত সময় পর ওই ওয়ার্ক পারমিট নবায়নও করতে হয়। একই সঙ্গে ওয়ার্ক পারমিটে ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের শর্ত উল্লেখ থাকে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শুধু ‘এ-৩’ ভিসা নয়, অন্যান্য এমপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদেরও বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে গ্রহণের প্রয়োজন হতে পারে।
এ কারণে বৈধ ও হালনাগাদ ওয়ার্ক পারমিট থাকা বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে হিসাব খোলার সময় সংশ্লিষ্ট ব্যাংককে প্রচলিত কেওয়াইসি (গ্রাহক সম্পর্কে জানুন) বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। অর্থাৎ, বিদেশি নাগরিকের পরিচয়, ভিসা, ওয়ার্ক পারমিটসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করে হিসাব খোলার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি