দীপু মনির প্যারোলের সিদ্ধান্তের অপেক্ষায় স্বামীর জানাজা-দাফন
সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়া হবে কি না—সে সিদ্ধান্তের পর।
বুধবার (১৯ আগস্ট) সকালে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি জানান, প্যারোলে মুক্তির আবেদনসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে দীপু মনির আইনজীবী ও স্বজনরা বর্তমানে মুন্সীগঞ্জে অবস্থান করছেন।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।
দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে তৌফিক নেওয়াজের মৃত্যু হয়। তবে তার জানাজা ও দাফন কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে বুধবার দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিবার সূত্রে জানা যায়, ২০১৯ সালে স্ট্রোক করার পর থেকে চিকিৎসাধীন ছিলেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করাতে তাকে আদালত প্রাঙ্গণে নিয়ে এসেছিলেন স্বজনরা।
তৌফিক নেওয়াজ সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। তার মৃত্যুর পর স্বামীর জানাজায় অংশ নেওয়ার জন্য কারাগারে থাকা দীপু মনিকে প্যারোলে মুক্তির বিষয়টি সামনে এসেছে।
আইনজীবী ও স্বজনরা জানিয়েছেন, প্যারোলে মুক্তির বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করতে তারা মুন্সীগঞ্জে অবস্থান করছেন। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে দীপু মনি স্বামীর জানাজায় অংশ নিতে পারবেন কি না।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি