রাজধানীর তুরাগ থানার ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবাসহ রাজু শেখ (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানা পুলিশ।
তুরাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে রাজু শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার রাজু শেখের বিরুদ্ধে তুরাগ থানাসহ রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি