মিরপুরে ছিনতাই করে পালানোর সময় সার্জেন্টের হাতে যুবক আটক
রাজধানীর মিরপুর-১২ নম্বর ক্রসিং এলাকায় এক নারীর ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় লিটন শেখ (২০) নামে এক যুবককে ধাওয়া করে আটক করেছেন ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট।
ট্রাফিক পল্লবী জোন সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৫টা ৪৫ মিনিটে মিরপুর-১২ নম্বর ট্রাফিক বক্সের সামনে দায়িত্ব পালন করছিলেন পল্লবী ট্রাফিক জোনের একজন সার্জেন্ট। এ সময় তিনি দেখতে পান, এক ব্যক্তি এক নারীর ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে।
ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গে ট্রাফিক সার্জেন্ট ছিনতাইকারীকে ধাওয়া করেন। এ সময় কয়েকজন পথচারীও সার্জেন্টকে সহযোগিতা করতে এগিয়ে আসেন। পরে ধাওয়া করে লিটন শেখকে আটক করতে সক্ষম হন ওই সার্জেন্ট।
আটকের পর লিটন শেখকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়। একই সঙ্গে ছিনতাই হওয়া ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করে সংশ্লিষ্ট নারীর কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক তৎপরতা ও পথচারীদের সহযোগিতায় ছিনতাইয়ের ঘটনায় দ্রুত একজনকে আটক এবং ভুক্তভোগীর মালামাল উদ্ধার সম্ভব হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি