ATN
শিরোনাম
  •  

প্রয়োজনীয় খাতে ব্যয় অব্যাহত থাকবে, অপ্রয়োজনীয় ব্যয় কমানোর উদ্যোগ: প্রধানমন্ত্রী

         
প্রয়োজনীয় খাতে ব্যয় অব্যাহত থাকবে, অপ্রয়োজনীয় ব্যয় কমানোর উদ্যোগ: প্রধানমন্ত্রী

প্রয়োজনীয় খাতে ব্যয় অব্যাহত থাকবে, অপ্রয়োজনীয় ব্যয় কমানোর উদ্যোগ: প্রধানমন্ত্রী

অপ্রয়োজনীয় ও অনাবশ্যক খাতে সরকারি ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে জনগণের স্বার্থসংশ্লিষ্ট ও প্রয়োজনীয় খাতে ব্যয় অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি সরকারের ব্যয় ব্যবস্থাপনা নিয়ে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার। তবে প্রয়োজনীয় খাতে অবশ্যই ব্যয় করা হবে।”

তিনি বলেন, সরকারের প্রতিটি স্তরে দায়িত্ব যথাযথভাবে পালন করা হলে দেশে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। যার যে দায়িত্ব, তা সঠিকভাবে পালন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাজস্ব ব্যবস্থাপনা আরও কার্যকর ও দক্ষ করার লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে সম্মেলনটির আয়োজন করে।

সম্মেলনে রাজস্ব আহরণ বাড়ানো, সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার এবং আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ