ATN
শিরোনাম
  •  

এক ফ্রেমে দুই আয়মান, অবশেষে মুখোমুখি সাদিয়া-আয়মান

         
এক ফ্রেমে দুই আয়মান, অবশেষে মুখোমুখি সাদিয়া-আয়মান

এক ফ্রেমে দুই আয়মান, অবশেষে মুখোমুখি সাদিয়া-আয়মান

নাম নিয়ে দীর্ঘদিনের কৌতূহল আর নেটিজেনদের নানা প্রশ্নের অবসান ঘটিয়ে অবশেষে এক ফ্রেমে দেখা গেল অভিনয়শিল্পী সাদিয়া আয়মান ও শিক্ষাবিষয়ক উদ্যোক্তা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার আয়মান সাদিককে।

নামের মিলের কারণে এই দুই তারকাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নানা ধরনের আলোচনা দেখা যায়। অনেকেই মনে করেন, তারা হয়তো একই পরিবারের সদস্য, এমনকি ভাই-বোন। দুজনের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরেও নিয়মিত দেখা যায় এ ধরনের প্রশ্ন।

তবে মজার বিষয়, এতদিন পর্যন্ত দুজনের সরাসরি দেখা হয়নি। অবশেষে সোমবার (১৭ আগস্ট) সেই অপেক্ষারও অবসান হলো। নিজের ফেসবুক পেজে একসঙ্গে তোলা ছবি প্রকাশ করে বিষয়টি জানিয়েছেন সাদিয়া আয়মান।

ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘যে মানুষটির সঙ্গে আমার নামের কারণে এত গুঞ্জন, অবশেষে তার সঙ্গে দেখা হলো। দুই আয়মান, অবশেষে এক ফ্রেমে।’

ছবিটি প্রকাশের পরপরই নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই মজা করে তাদের ভাই-বোন হওয়ার পরামর্শ দিয়েছেন। কেউ কেউ আবার দুজনের চেহারার মিল নিয়েও মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘আপনারা দুজন ভাই-বোন হয়ে যান।’ আরেকজনের মন্তব্য, ‘সামনের দুটো দাঁতেও মিল আছে। পুরাই ভাই-বোন লাগে।’ অন্য একজন লিখেছেন, ‘রিউমার আর কী, ভাই-বোনই তো ভাবতাম।’

সাদিয়ার পোস্ট প্রকাশের ২০ মিনিটের মধ্যেই এতে চার হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। পাশাপাশি শতাধিক মন্তব্যও জমা হয়। এতে স্পষ্ট, নামের মিলের কারণে তৈরি হওয়া ‘দুই আয়মান’কে ঘিরে মানুষের আগ্রহ এখনও বেশ তুঙ্গে।

এদিকে অভিনয়ে ব্যস্ত সাদিয়া আয়মানকে সর্বশেষ দেখা গেছে মহিদুল মহিম পরিচালিত নাটক ‘প্রিয় পরিবার’-এ। জুনে অন্তর্জালে মুক্তি পাওয়া নাটকটিতে তার সঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ