আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা, ‘অনুমাননির্ভর’ বলে আমলে নিচ্ছে না সরকার
বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক সতর্কতাকে আমলে নিচ্ছে না সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতিসংঘের প্রতিবেদনটি তিনি নিজে পড়েননি; গণমাধ্যমের প্রতিবেদন থেকেই বিষয়টি সম্পর্কে জেনেছেন।
সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে জানায়, ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা (একিউআইএস) বাংলাদেশকে সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার কাজে ব্যবহার করার চেষ্টা করতে পারে। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেদনটি তিনি এখনো পড়েননি। সেখানে কী ধরনের পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, তা না দেখে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।
জাতিসংঘের ওই সতর্কতা সরকার আমলে নিচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা আমলে নিচ্ছি না। রিপোর্টও এখনো পড়িনি।”
গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি সম্পর্কে যতটুকু জেনেছেন, তা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে সম্ভাব্য একটি পরিস্থিতির বিষয়ে অনুমান করা হয়েছে।
তিনি বলেন, “অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর আমরা নির্ভর করতে পারি না।”
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে তাকে সরিয়ে অন্য কোনো দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে—এমন গুঞ্জন নিয়েও সাংবাদিকরা প্রশ্ন করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমিও গুঞ্জন শুনছি।”
এর আগে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতে সরকারের অর্জন ও কার্যক্রমের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি