দ্রাবিড়ের ডাবলিন গার্ডিয়ান্সে কোচের দায়িত্বে অশ্বিন
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ক্রিকেটের সঙ্গেই রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। কখনও ধারাভাষ্যকার, কখনও ইউটিউব বিশ্লেষক—বিভিন্ন ভূমিকায় ক্রিকেট নিয়ে সক্রিয় ছিলেন ভারতের অন্যতম সফল এই স্পিনার। এবার মাঠের বাইরের সেই যাত্রায় যুক্ত হচ্ছে নতুন অধ্যায়। কোচিংয়ে অভিষেক হতে যাচ্ছে অশ্বিনের।
আয়ারল্যান্ডের ডাবলিন গার্ডিয়ান্সের মেন্টর ও কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন অশ্বিন। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে (ইটিপিএল) অংশ নেওয়া দলটির অন্যতম মালিক ভারতের সাবেক অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়। একসময় দ্রাবিড়ের কোচিংয়ে খেলেছেন অশ্বিন। এবার তারই দলের কোচিং স্টাফে যুক্ত হচ্ছেন তিনি।
বিষয়টি নিজেই জানিয়েছেন অশ্বিন। দ্রাবিড়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, গত পাঁচ বছর ধরে রাহুলের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। ভারতের কোচ হিসেবে দ্রাবিড়ের কাছ থেকে অনেক কিছু শেখার কথাও জানান তিনি। এরও আগে, প্রায় ১৩ বছর আগে চেন্নাইয়ের একটি ক্লাব ম্যাচে দ্রাবিড় তার অধিনায়কত্বে খেলেছিলেন বলে জানান অশ্বিন।
ডাবলিন গার্ডিয়ান্সের হয়ে এবার দুজনের সম্পর্ক নতুন ভূমিকায় দেখা যাবে। খেলোয়াড় হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা এবং ক্রিকেট বিশ্লেষণে দক্ষতাকে কাজে লাগিয়ে দলটির প্রস্তুতি ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন অশ্বিন।
২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন অশ্বিন। টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম সফল বোলার তিনি। ১০৬ টেস্টে তার শিকার ৫৩৭ উইকেট। অনিল কুম্বলের পর টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি।
ওয়ানডেতে ১১৬ ম্যাচে অশ্বিন নিয়েছেন ১৫৬ উইকেট। টি-টোয়েন্টিতে ৬৫ ম্যাচে তার উইকেট ৭২টি। তিন সংস্করণ মিলিয়ে ভারতের হয়ে ২৮৭ ম্যাচে মোট ৭৬৫ উইকেট নিয়েছেন এই অফস্পিনার।
ক্রিকেটার হিসেবে বর্ণাঢ্য ক্যারিয়ারের পর এবার কোচিংয়ে নিজের দক্ষতার প্রমাণ দেওয়ার পালা অশ্বিনের। দ্রাবিড়ের দলের দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে তার কোচিং ক্যারিয়ারও নতুন মাত্রা পেতে যাচ্ছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি