ATN
শিরোনাম
  •  

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, একদিনে নতুন করে আক্রান্ত ১,০৩১

         
হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, একদিনে নতুন করে আক্রান্ত ১,০৩১

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, একদিনে নতুন করে আক্রান্ত ১,০৩১

দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩১ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৮০ জন।

সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন। উপসর্গ ও নিশ্চিত হামে মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫০ জনসহ গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ৯৩০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩১ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনে।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩৮৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।

হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা প্রতিদিন বাড়তে থাকায় দেশের চলমান হাম পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ