বাংলায় ‘অনন্ত ভালোবাসা’, দীপ্ত টিভিতে জনপ্রিয় তুর্কি সিরিজ
বিনোদন প্রতিবেদক: আন্তর্জাতিকভাবে সাড়া জাগানো তুর্কি টেলিভিশন সিরিজ ‘কারা সেভদা’, ইংরেজিতে ‘এন্ডলেস লাভ’, এবার বাংলায় দর্শকদের সামনে এসেছে। দীপ্ত টিভিতে সিরিজটির বাংলা ডাবিং ‘অনন্ত ভালোবাসা’র প্রচার শুরু হয়েছে গত শনিবার (১৫ আগস্ট) থেকে।
শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিকটির নতুন পর্ব। এ উপলক্ষে গত রোববার রাজধানীর রবীন্দ্র সরোবরে আয়োজন করা হয় বিশেষ প্রদর্শনীর। সেখানে দর্শকদের জন্য ‘অনন্ত ভালোবাসা’র প্রথম ও দ্বিতীয় পর্ব প্রদর্শন করা হয়।
২০১৫ সালে তুরস্কে ‘কারা সেভদা’র প্রচার শুরু হয় এবং ২০১৭ সালে এর সমাপ্তি ঘটে। প্রচারের সময় সিরিজটি তুরস্কের পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের মধ্যেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ২০১৭ সালে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে ‘সেরা টেলিনোভেলা’র পুরস্কারও জিতে নেয় সিরিজটি।
‘অনন্ত ভালোবাসা’র গল্পের কেন্দ্রে রয়েছে মধ্যবিত্ত পরিবারের মেধাবী তরুণ কেমাল সৈদেরে এবং ধনী পরিবারের তরুণী নিহান সেজিন। সামাজিক ও আর্থিক অবস্থানের বড় পার্থক্য থাকা সত্ত্বেও দুজনের মধ্যে গড়ে ওঠে গভীর প্রেম। কিন্তু পারিবারিক ও সামাজিক নানা বাধার পাশাপাশি ক্ষমতাধর ব্যবসায়ী এমির কোজওলুর হস্তক্ষেপে তাদের সম্পর্কে নেমে আসে বিচ্ছেদ ও সংকট।
প্রেম, বিচ্ছেদ, পারিবারিক দ্বন্দ্ব ও সামাজিক বৈষম্যের নানা দিক উঠে এসেছে ধারাবাহিকটির কাহিনিতে।
বাংলা ডাবিংয়ে কেমাল সৈদেরের কণ্ঠ দিয়েছেন শফিকুল ইসলাম, নিহান সেজিনের কণ্ঠে রুবাইয়া মতিন গীতি, এমির কোজওলুর কণ্ঠে মোর্শেদ সিদ্দিকী মরু, জেইনেপ সৈদেরের কণ্ঠে নাদিয়া ইকবাল, আসু আলাজাহানের কণ্ঠে জয়শ্রী মজুমদার লতা, ওজান সেজিনের কণ্ঠে খায়রুল আলম হিমু, লেইলার কণ্ঠে মেরিনা আক্তার, তারিক সৈদেরের কণ্ঠে শাহরিয়ার রানা জুয়েল এবং ফেহিমের কণ্ঠে শারমিন মৃত্তিকা।
কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জয়শ্রী মজুমদার লতা। মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনার কাজ করেছে দীপ্ত টিভির নিজস্ব টিম। ডাবিং প্রজেক্ট ডিরেক্টর হিসেবে রয়েছেন মেরিনা আক্তার মিতু। ধারাবাহিকটির প্রযোজনায় আছেন মাসুদ মিয়া।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি