ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া পিস্তল উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তল উদ্ধার করেছে র্যাব-১১। এ সময় একটি ম্যাগাজিন, চারটি সিসি ক্যামেরা, দুটি গুলতি ও একটি হ্যান্ড মাইকও উদ্ধার করা হয়।
রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানাধীন কাঠেরপুল এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করে র্যাব-১১-এর সিপিএসসি কোম্পানির একটি বিশেষ দল।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ছিনতাই ও মাদকের স্পট হিসেবে পরিচিত স্থান থেকে কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে নির্মাণাধীন ভবনটিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তল ও একটি ম্যাগাজিনসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধার করা আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১ আরও জানায়, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি