দক্ষিণ স্পেনে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত বাড়ি-গাড়ি
স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর গ্রানাদার মহানগর এলাকায় ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) রাত ১টার কিছু পর আলহেন্দিন এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। এতে কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর গ্রানাদার বিভিন্ন এলাকায় ভবনের ধ্বংসাবশেষ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আন্দালুসিয়ার জরুরি সেবাদানকারী দলের সদস্যরা ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবন থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেন। ভূমিকম্পের পর পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করেছে।
আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের ভাইস প্রেসিডেন্ট আন্তোনিও সানজ কাবেয়ো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গ্রানাদার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। যেসব বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সেসব ভবনে অপ্রয়োজনে প্রবেশ বা বের হওয়া থেকে বিরত থাকতে তিনি পরামর্শ দেন।
এ ছাড়া রাস্তায় থাকা মানুষদের ভবনের সম্মুখভাগ, কার্নিশ, বারান্দা ও দেয়ালসহ ধসে পড়ার আশঙ্কা রয়েছে—এমন স্থাপনা থেকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি