মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধ, রাষ্ট্রপতি নির্বাচনে লড়াই চূড়ান্ত
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়। পরে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
অন্যদিকে, ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও যাচাই-বাছাইয়ে বৈধ হয়েছে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমানে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ রয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরপর আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি