কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর আগমন, পোনামাছ অবমুক্ত করবেন
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা ২৫ মিনিটে তিনি পাকুন্দিয়ায় পৌঁছান।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই পাকুন্দিয়ার বিভিন্ন সড়কের দুই পাশে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ভিড় দেখা যায়। তাকে একনজর দেখতে ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে জড়ো হন।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে বেলা সাড়ে ১১টার দিকে পোনামাছ অবমুক্ত করার কথা রয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পাকুন্দিয়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি