চকবাজারে র্যাবের অভিযানে পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা পর্নোগ্রাফি মামলার একমাত্র আসামি সেলিম হোসেন (৩৮)কে রাজধানীর চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চকবাজার থানাধীন নাজিমউদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, প্রায় দুই বছর আগে সেলিম হোসেনের সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে হয়। দাম্পত্য জীবনে থাকাকালে সেলিম কৌশলে ভুক্তভোগীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে নিজের মোবাইল ফোনে সংরক্ষণ করেন। পরবর্তীতে পারিবারিক জটিলতার কারণে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে ভুক্তভোগীর পরিবার তাকে অন্যত্র বিয়ে দেয়।
অভিযোগ রয়েছে, ভুক্তভোগী নতুন সংসার শুরু করার পর সেলিম তার নাম ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। ওই অ্যাকাউন্টসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগীর আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য র্যাব-১০-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্তের চেষ্টা চালায়।
এরই ধারাবাহিকতায় শনিবার বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে র্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি অভিযানিক দল চকবাজার থানাধীন নাজিমউদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে সেলিম হোসেনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সেলিম হোসেন নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পর্নোগ্রাফিসহ এ ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি