ATN
শিরোনাম
  •  

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়, ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

         
অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়, ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়, ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিপক্ষে ঐতিহাসিক জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

রোববার (১৬ আগস্ট) এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র চার দিনে ৯ উইকেটের ব্যবধানে বাংলাদেশের এই অবিস্মরণীয় জয় শুধু ঐতিহাসিক অর্জনই নয়, এটি বাংলাদেশ ক্রিকেটে নতুন স্বর্ণযুগের সূচনার ইঙ্গিত।

তিনি বলেন, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ দল ব্যাট ও বল হাতে যে আত্মবিশ্বাস, দৃঢ়তা ও দাপট দেখিয়েছে, তা দেশের মানুষকে গর্বিত ও আনন্দিত করেছে। পাঁচ দিনের লড়াকু মানসিকতার যে লক্ষ্য অধিনায়ক শান্ত নির্ধারণ করেছিলেন, দল তার চেয়েও নিখুঁত পারফরম্যান্সের মাধ্যমে ১১তম সেশনেই জয় নিশ্চিত করেছে—যা অত্যন্ত প্রশংসনীয়।

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এমন জয় বাংলাদেশ ক্রিকেটের সামর্থ্য ও আত্মবিশ্বাসের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল জয়ের এই ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বমঞ্চে দেশের সুনাম ও মর্যাদা আরও উঁচুতে তুলে ধরবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ