এক্সওয়াইজেড ক্লাউডের এআই প্রশিক্ষণের অনন্য উদ্যোগ
এআই প্রশিক্ষণ থেকে নিরাপদ ডেটা অবকাঠামো—এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশের সমন্বিত প্রযুক্তি উদ্যোগ হাতে নিয়েছে। পেশাজীবীদের হাতে-কলমে এআই ব্যবহারে দক্ষ করে তোলার পাশাপাশি নিরাপদ ক্লাউড স্টোরেজ, ডেটা নিয়ন্ত্রণ ও ভবিষ্যতের এআই-সক্ষম কর্মপরিবেশ তৈরিতে কাজ করছে এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ। প্রতিষ্ঠানটির এক্স ওয়াই জেড ক্লাউড এআই ল্যাব, অ্যাপ্লাইড এআই অ্যাকসিলেটর এবং এক্সওয়াইডে ড্রাইভস উদ্যোগকে একই প্রযুক্তি-ইকোসিস্টেমের অংশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে আগ্রহ এখন প্রায় সব পেশাতেই। বিপণনকর্মী থেকে মানবসম্পদ ব্যবস্থাপক, সাংবাদিক থেকে আর্থিক বিশ্লেষক, শিক্ষক থেকে উদ্যোক্তা—অনেকেই দৈনন্দিন কাজে চ্যাট জিপিটি, জেমিনি বা অন্য কোনো এআই টুল ব্যবহার করছেন। তবে ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও এআইকে একটি নির্ভরযোগ্য কর্মপদ্ধতিতে রূপ দেওয়ার ক্ষেত্রে এখনো বড় ঘাটতি রয়েছে।
একটি প্রশ্ন লিখে উত্তর নেওয়া তুলনামূলক সহজ। কিন্তু কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন তৈরি, বাজার গবেষণা করা, প্রতিষ্ঠানের নথি বিশ্লেষণ, উপস্থাপনা প্রস্তুত, তথ্য যাচাই কিংবা পুনরাবৃত্ত কাজ স্বয়ংক্রিয় করতে হলে শুধু কয়েকটি প্রম্পট জানা যথেষ্ট নয়। প্রয়োজন সঠিক প্রেক্ষাপট, তথ্যের উৎস, সীমাবদ্ধতা, যাচাইয়ের পদ্ধতি এবং নিরাপদ ডেটা ব্যবস্থাপনা। এই ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ লিমিটেড গড়ে তুলছে এক্সওয়াইজেড ক্লাউড এআই ল্যাব। প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, এটি শুধু একটি সাধারণ চ্যাটবট বা বিচ্ছিন্ন কিছু এআই টুলের সংগ্রহ হবে না। বরং পেশাজীবীরা যেন বাস্তব কাজের মাধ্যমে এআই ব্যবহার শিখতে পারেন, সে জন্য একটি কাঠামোবদ্ধ অনুশীলন পরিবেশ হিসেবে ল্যাবটিকে তৈরি করা হচ্ছে।
এই উদ্যোগের অধীনে ঢাকায় আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর হওয়ার কথা রয়েছে দুই দিনব্যাপী অ্যাপ্লাইড এআই অ্যাকসিলারেটর ফর প্রফেশনালস। সরাসরি প্রশিক্ষণের পর অংশগ্রহণকারীদের জন্য ৬০ দিনের গাইডেড প্র্যাকটিস, অভ্যন্তরীণ এআই ক্রেডিট, সংরক্ষিত কাজ এবং অনুশীলনের সুযোগ রাখার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। যেখানে প্রশিক্ষণ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর সাইফুল আলম চৌধুরী, বিইউপির অ্যাসিসটেন্ট প্রফেসর মালিহা তাবাসসুম ও ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি