ATN
শিরোনাম
  •  

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পাকুন্দিয়ায় জনসমাগম, সড়কের দুই পাশে অপেক্ষায় হাজারো মানুষ

         
 প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পাকুন্দিয়ায় জনসমাগম, সড়কের দুই পাশে অপেক্ষায় হাজারো মানুষ

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পাকুন্দিয়ায় জনসমাগম, সড়কের দুই পাশে অপেক্ষায় হাজারো মানুষ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর এলাকায় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে একনজর দেখার আশায় কাকডাকা ভোর থেকে সড়কের দুই পাশে জড়ো হতে শুরু করেন দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। কেউ এসেছেন পরিবার নিয়ে, আবার কেউ দলবেঁধে।

রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্ত করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল হওয়ার আগেই নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ সড়কের পাশে অবস্থান নেন।

অপেক্ষমাণ মানুষের হাতে দেখা যায় জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। দীর্ঘ সময় অপেক্ষার মধ্যেও তাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস। স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, জীবনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখার সুযোগ পাওয়ার আশায় তারা ভোরেই বাড়ি থেকে বের হয়েছেন।

রাসেল মিয়া নামে এক অপেক্ষমাণ ব্যক্তি বলেন, “প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য ভোরে বাড়ি থেকে বের হয়েছি। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। তাকে দেখতে পারলেই আমাদের অপেক্ষা সার্থক হবে।”

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মির্জাপুরসহ আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে যানচলাচল ও মানুষের অবস্থান নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় সকাল থেকেই মানুষের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। সড়কের দুই পাশে অপেক্ষমাণ মানুষের একটাই প্রত্যাশা—দূর থেকে হলেও প্রিয় নেতাকে একবার চোখের দেখা পাওয়া।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ