ATN
শিরোনাম
  •  

কুড়িলে সিএনজি পাম্পে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ, আগুন

         
কুড়িলে সিএনজি পাম্পে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ, আগুন

কুড়িলে সিএনজি পাম্পে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ, আগুন

রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল চৌরাস্তা সংলগ্ন একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রাইভেটকারটি ও ফিলিং স্টেশনের দুটি গ্যাস চেম্বার পুড়ে গেছে। বিস্ফোরণের কারণে পাশের একটি ভবনের কয়েকটি কাচও ভেঙে যায়।

আজ রোববার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে কুড়িল চৌরাস্তা সংলগ্ন প্রগতি ফিলিং স্টেশন লিমিটেডের সিএনজি পাম্পে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, একটি প্রাইভেটকারে সিএনজি গ্যাস নেওয়ার সময় হঠাৎ গাড়িটির গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় সিলিন্ডারটি ছিটকে পাশের ডিটিএক্স বিল্ডিংয়ে গিয়ে পড়ে। এতে ভবনটির কয়েকটি গ্লাস ভেঙে যায়।

বিস্ফোরণের পরপরই ফিলিং স্টেশনে আগুন ধরে যায়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পাম্পে থাকা লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আগুনে বিস্ফোরিত প্রাইভেটকারটি এবং ফিলিং স্টেশনের দুটি গ্যাস চেম্বার পুড়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত করা হবে বলে জানা গেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ