ATN
শিরোনাম
  •  

কচুর পাতা কাটাকে কেন্দ্র করে বিরোধ, ছাগলনাইয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

         
কচুর পাতা কাটাকে কেন্দ্র করে বিরোধ, ছাগলনাইয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

কচুর পাতা কাটাকে কেন্দ্র করে বিরোধ, ছাগলনাইয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফেনীর ছাগলনাইয়ায় কচুর পাতা কাটাকে কেন্দ্র করে তর্কের জেরে সালেহ আহমদ (৭৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামের বক্কর ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সালেহ আহমদ ওই বাড়ির মৃত মৌলভী আলী আহমদের ছেলে। এ ঘটনায় একই বাড়ির বক্কর ড্রাইভারের ছেলে দুলালের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার আসরের নামাজের পর সালেহ আহমদ বাড়ির পেছনে জঙ্গল পরিষ্কার করছিলেন। এ সময় অসাবধানতাবশত দুলালের কচুগাছের দুটি পাতা কেটে যায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুলাল একটি বালতি দিয়ে সালেহ আহমদকে মারধর করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

গুরুতর আহত অবস্থায় সালেহ আহমদকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহতের স্বজন রিপন অভিযোগ করেন, জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে সালেহ আহমদের সঙ্গে দুলালের বিরোধ চলে আসছিল। এরই জেরে কচুর পাতা কাটার ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে তাঁদের ধারণা।

ঘটনার খবর পেয়ে শনিবার রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ছাগলনাইয়া থানায় নিয়ে যায়।

অভিযুক্ত দুলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ