খালেদা জিয়ার জন্মদিনে কিশোরগঞ্জে দোয়া মাহফিল, উপস্থিত ছিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় কিশোরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কিশোরগঞ্জ শহরের নূর মসজিদে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ মাহফিলে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সংসদ সদস্য মাজহারুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন বিরল ব্যক্তিত্ব। গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের মানুষের কল্যাণে তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি অন্যায়ের কাছে মাথানত করেননি।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সঙ্গে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো গভীরভাবে সম্পৃক্ত। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্রের জন্য তাঁর দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের কারণে তিনি মানুষের কাছে ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিতি পেয়েছেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, আগামীকাল কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর জাতীয় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত ১৪ জন মৎস্যজীবী ও মৎস্যচাষিকে স্বর্ণপদক প্রদান করবেন। কিশোরগঞ্জবাসীর জন্য এটি গৌরব ও সৌভাগ্যের বিষয় উল্লেখ করে তিনি অনুষ্ঠানটি সফল, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ‘জিয়া পরিবার মানেই বাংলাদেশ, জিয়া পরিবার মানেই বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রতীক।’ তিনি বলেন, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা এবং ব্যক্তিগত শোকের মধ্যেও বেগম খালেদা জিয়া তাঁর আদর্শ ও অবস্থান থেকে সরে যাননি।
দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি