কলকাতার রাজপথে জয়া আহসান, নিরাপত্তা কর্মসূচিতে অংশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার মুখে
ভারতের পশ্চিমবঙ্গে অভিনেত্রী হিসেবে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও রাজনৈতিক ইস্যুতে সাধারণত তাকে সরব হতে দেখা যায় না। তবে এবার কলকাতার রাজপথে একটি বিশেষ কর্মসূচিতে অংশ নিয়ে আলোচনায় এসেছেন তিনি।
ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতায় নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত একটি র্যালিতে অংশ নেন জয়া আহসান। পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের আহ্বানে আয়োজিত এই কর্মসূচিতে রাজনীতিক, নারী বিধায়ক, চলচ্চিত্র তারকা ও সাধারণ মানুষ অংশ নেন।
জয়া আহসানের পাশাপাশি র্যালিতে দেখা যায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, পৌষালীসহ আরও অনেককে। কর্মসূচিতে ‘কারার ঐ লৌহ কপাট’ গানেও কণ্ঠ মেলান তারা।
র্যালির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই জয়া আহসানকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, বাংলাদেশের নাগরিক হয়ে ভারতের একটি কর্মসূচিতে তার অংশ নেওয়ার বিষয়টি কীভাবে দেখা উচিত। কেউ কেউ বিষয়টি নিয়ে সমালোচনা করলেও অনেকে আবার জয়ার অংশগ্রহণকে ইতিবাচকভাবে দেখছেন।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিবেদন অনুযায়ী, রাতের কলকাতায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। সেই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই জয়া আহসানসহ তারকারা রাজপথে নামেন।
এদিকে প্রশংসা কিংবা সমালোচনা—কোনো বিষয়েই এখন পর্যন্ত প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাননি জয়া আহসান। বর্তমানে কলকাতায় রয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। সিনেমাটি দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি