ATN
শিরোনাম
  •  

মিরপুর ও কলাবাগানে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৪৪

         
মিরপুর ও কলাবাগানে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৪৪

মিরপুর ও কলাবাগানে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৪৪

রাজধানীর মিরপুর মডেল থানা ও কলাবাগান থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মিরপুর মডেল থানা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন— মো. নয়ন আলী (২৭), আব্দুস সালাম (২০), মো. রাশেদুল ইসলাম (২৬), মো. আব্দুর রহমান তাসলিম (২৭), মো. শামীম (২৭), মো. ইমন (২৪), নুর মোহাম্মদ নিশাদ (২২), মো. তারেক (২৫), মো. রোমান (৩৭), মো. লিটন (৪২), মো. রাজু (২৬), মো. লিপু (২৬), নাহিদ (২০), বিপুল (২১), প্রিতম ওরফে আব্দুল্লাহ (৩১), মো. শাকি (২৭), মো. রাহিম হোসেন (১৯), মো. আল আমিন (২৬), মো. আকাশ (১৮), মো. শাহাদাৎ হোসেন (২৭), জুবায়ের মাহমুদ স্বাগত (২৮), মো. রায়হান খান (২০), মো. রাকিব (২০), মো. সোলেমান ওরফে সামি (২৪), মো. রিপন (২৪), মো. চাঁন মিয়া (২৬), মো. মনির হোসেন (২৩), মো. শাহীন বাবু (২২), কাউসার রহমান (২৬), মো. ইমতিয়াজ আহম্মেদ তন্ময় (২৭), মো. সামস তাবরেজ আলিফ (২৪), ইব্রাহিম খলিলুল্লাহ (২৪), মো. আঃ মমিন (১৯), মো. বিপুল হোসেন (২৩), মো. শাহাদাত হোসেন, মো. মাহাথীর হোসাইন (৩০) ও মানজারুল ইসলাম (৩০)।

অন্যদিকে, কলাবাগান থানা পুলিশ জানায়, একই সময়ে থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরও সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— মো. হৃদয় শেখ (২১), মো. সাফিন শেখ (২৮), মো. জিহাদ ইসলাম সবুজ (২৪), মো. জাহাঙ্গীর আলম (৪৫), মো. আল আমিন (৩৩), আরাফাত (২২) ও আকাশ সরদার (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, দুই থানার অভিযানে গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ