গোলাপ শাহ মাজারে রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, ট্রাফিক সার্জেন্টের ধাওয়ায় আটক
রাজধানীর গোলাপ শাহ মাজার এলাকায় চলন্ত রিকশা থেকে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর সময় মনির হোসেন (৩৬) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে শাহবাগ ট্রাফিক পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই করা স্বর্ণের চেইনটিও উদ্ধার করা হয়।
শাহবাগ ট্রাফিক জোন সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে গোলাপ শাহ মাজার ট্রাফিক পুলিশ বক্সের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
ডিউটিরত ট্রাফিক সার্জেন্ট রানা পাল দেখতে পান, এক ব্যক্তি চলন্ত রিকশায় থাকা এক নারী যাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করছে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে তিনি ওই ব্যক্তির পিছু ধাওয়া করে তাকে আটক করেন।
পরে আটক মনির হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই করা স্বর্ণের চেইনটি উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা চেইনটি ভুক্তভোগী নারীর কাছে বুঝিয়ে দেওয়া হয়।
চেইন ফিরে পেয়ে ওই নারী ট্রাফিক পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আটক মনির হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি