এশিয়া কাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল ভারতীয় নারী ক্রিকেট দল। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আসন্ন নারী এশিয়া কাপ ও পরবর্তী এশিয়ান গেমসে খেলতে পারবেন না দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার জেমিমা রদ্রিগেজ।
ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে খেলতে গিয়ে চোট পান জেমিমা। দেশে ফেরার পর পরীক্ষা-নিরীক্ষায় তার চোট গুরুতর বলে ধরা পড়ে। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার কারণে আগামী দুই বড় আসরেই তাকে পাওয়া যাবে না।
এশিয়া কাপের দলে জেমিমার জায়গায় নেওয়া হয়েছে প্রতিকা রাওয়ালকে। ভারতের টি-টোয়েন্টি দলে এবারই প্রথম ডাক পেয়েছেন এই ব্যাটার। তবে এশিয়ান গেমসে জেমিমার বিকল্প হিসেবে এখনো কারও নাম ঘোষণা করেনি ভারত।
জেমিমার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ চোটও চিন্তায় ফেলেছে ভারতকে। লিগামেন্টের চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাতিল। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন লেগ স্পিনার প্রেমা রাওয়াত।
আগামী ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারী এশিয়া কাপ। ভারত তাদের অভিযান শুরু করবে ৩০ আগস্ট থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৩ সেপ্টেম্বর হংকং এবং ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।
এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড:
হারমানপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, প্রতিকা রাওয়াল, ভারতি ফুলমালি, রিচা ঘোষ (উইকেটকিপার), জি কামালিনি (উইকেটকিপার), দিপ্তি শর্মা, রাধা যাদব, প্রেমা রাওয়াত, অরুন্ধাতি রেড্ডি, ক্রান্তি গৌর, রেনুকা সিং, শ্রি চারানি ও নান্দানি শর্মা।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি