ATN
শিরোনাম
  •  

কালিয়াকৈরে বাস-গরুবাহী ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

         
কালিয়াকৈরে বাস-গরুবাহী ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

কালিয়াকৈরে বাস-গরুবাহী ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে গরুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা পাঁচটি গরু ঘটনাস্থলেই মারা যায়। মুমূর্ষু অবস্থায় আরও চারটি গরু স্থানীয়রা জবাই করেন।

শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে গোয়ালবাথান এলাকায় ঢাকামুখী লেনে গরুবাহী ট্রাকের সঙ্গে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ভেতর থেকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনায় ট্রাকে থাকা পাঁচটি গরু ঘটনাস্থলেই মারা যায়। মুমূর্ষু অবস্থায় থাকা আরও চারটি গরু স্থানীয়রা জবাই করেন।

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ