ATN
শিরোনাম
  •  

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে আটক ১

         
ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে আটক ১

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে আটক ১, দুজনকে মারধর

শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে ফুল দিতে আসা অর্ণব দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, অর্ণব যুবলীগের সক্রিয় কর্মী। তার বাড়ি টাঙ্গাইলে। নিরাপত্তার স্বার্থেই তাকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, তিনি সেখানে ফুল দিতে এসেছিলেন, তার বাড়ি টাঙ্গাইলে। নিরাপত্তার স্বার্থে আমরা আটক করেছি। আমরা এখানে নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছি।

এদিকে বেলা ১২টার দিকে রিকশায় করে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা এক ব্যক্তিকে মারধর করে জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া একদল তরুণ। একপর্যায়ে মারধরের শিকার ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। পরে রিকশাচালক আলমাসকে (২৭) ধরে মারধর করা হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলমাসকে উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানিয়েছেন ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন।

তিনি বলেন, তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাকে নিরাপদে রাখা হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার থেকেই ধানমন্ডির ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ।

মিরপুর রোড দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশের মুখে ব্যারিকেড বসানো হয়েছে। একইভাবে সড়কের পশ্চিম প্রান্তেও রাখা হয়েছে লোহার ব্যারিকেড। ব্রিজ দিয়ে চলাচলের সুযোগও বন্ধ রাখা হয়েছে।

‘নিরাপত্তামূলক’ ব্যবস্থার অংশ হিসেবে এলাকায় জলকামান মোতায়েনের পাশাপাশি কড়া নজরদারি করছে পুলিশ। সেখানে র‌্যাব সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের পুলিশকেও টহল দিতে দেখা গেছে।

এটিএন নিউজ, মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ