ATN
শিরোনাম
  •  

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম

         
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনরায় কার্যকর না করলে এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর শহিদ ফারুক সড়কে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক বিশাল গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বর্তমান সরকারকে 'প্রতারক' ও 'বিশ্বাসঘাতক' হিসেবে অভিহিত করে বলেন, যারা জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের রক্তের সঙ্গে এবং জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় এসেছে, তাদের ছেড়ে দেওয়া হবে না। এনসিপি মূলত দেশ সংস্কারের অঙ্গীকার নিয়ে গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিল। আমরা আপনাদের বলেছিলাম, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের সংস্কার হবে।

দেশের বর্তমান নাজুক অর্থনৈতিক ও জ্বালানি পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, গ্যাস-বিদ্যুতের জন্য কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না। এই সব পরিস্থিতির যদি পরিবর্তন করতে না পারে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। তোমাদেরকে (বিএনপি) ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে দুর্নীতি এবং লুটপাট করার জন্য নয়।

বিদ্যুৎ পরিস্থিতির তীব্র সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ দাবি করেন, মাত্র পাঁচ মাসের মধ্যে লোডশেডিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ তার ইতিহাসের সব রেকর্ড ভেঙেছে। বর্তমানে দেশে ব্যাপক বিদ্যুৎ সংকট চলছে। বর্তমান পরিস্থিতি ২০০১-২০০৬ সালের সেই দুঃসহ অন্ধকারের ইতিহাসকে মনে করিয়ে দিচ্ছে।

এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ