ATN
শিরোনাম
  •  

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু

         
রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু

রাজশাহীর চারঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার অনুপামপুর কলোনিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শমসের আলী (৬০) ও তার পুত্রবধূ তানিয়া বেগম (২৫)। নিহত শমসের আলী ওই গ্রামের মৃত রেকাত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বাড়ির ভেতরে ব্যাটারিচালিত ভ্যান চার্জ দেওয়ার ব্যবস্থা ছিল। সেখানে ভ্যান চার্জে দেওয়া অবস্থায় বৈদ্যুতিক তারের পাশেই কাপড় শুকানোর দড়ি টাঙানো ছিল। শুক্রবার দুপুরে তানিয়া বেগম ওই দড়িতে ভেজা কাপড় শুকাতে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তার শ্বশুর শমসের আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য তাকদিরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক তারের ওপর ভেজা কাপড় দিতে গিয়ে প্রথমে তানিয়া বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে শমসের আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুজনেরই মৃত্যু হয়।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ