ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রিজভী
সরকার গঠনের পর প্রথম ছয় মাসে বিএনপি তাদের নির্বাচনি ইশতেহারে দেওয়া অধিকাংশ অঙ্গীকার ও কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, কোনো ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ১০০ শতাংশ, আবার কোথাও ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত পূরণ হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। রুহুল কবির রিজভী বলেন, প্রাথমিক পর্যায়ে প্রয়োজনীয় প্রশাসনিক কাঠামো ও প্রস্তুতি নিতে কিছুটা সময় লাগলেও বর্তমান সরকার জনকল্যাণমুখী কর্মসূচিগুলো জোরালোভাবে এগিয়ে নিচ্ছে।
তিনি বলেন, সরকারের গত ছয় মাসের অর্জনের বিস্তারিত পরিসংখ্যান সংবলিত একটি লিখিত বিবরণ বা বুকলেট খুব দ্রুতই সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হবে। এই বুকলেটে পরিবার কার্ড, কৃষক কার্ড এবং দেশব্যাপী খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যান থাকবে। পরবর্তী ছয় মাসে সরকারের এই কর্মসূচিগুলো আরও দ্রুতগতিতে এবং জোরালোভাবে বাস্তবায়িত হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর দলীয় পদ থেকে পদত্যাগ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, আইনগতভাবে শপথ নেওয়ার আগে দলীয় পদ বা সরকারি অন্য পদ ছাড়ার কোনো বাধ্যবাধকতা নেই। তবে একটি উচ্চ নৈতিক মানদণ্ড বজায় রাখতেই মির্জা ফখরুল দলের মহাসচিব পদ থেকে পদত্যাগের এই দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনের শুরুতে রিজভী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার প্রশ্নে বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি। এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে তিনি ছিলেন ছাত্র-জনতার মূল প্রেরণা। এই আপসহীন সংগ্রামের কারণে তাকে দীর্ঘ সময় জেল-জুলুম ও নিপীড়ন সহ্য করতে হয়েছে।
আগামীকাল শনিবার বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকাসহ সারাদেশে দোয়া অনুষ্ঠানের ঘোষণা দেন রিজভী। কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় এবং গুলশান কার্যালয়ে বাদ আসর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এই আয়োজনকে জাতির আবেগের বহিঃপ্রকাশ উল্লেখ করে তা গুরুত্বের সাথে প্রচারের জন্য তিনি সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন এবং প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারীসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এটিএন নিউজ / মা.ই.স