দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৯ শিশুর শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা হতে পরবর্তী ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া চার শিশুর প্রত্যেকেরই মৃত্যু সন্দেহজনক হামে হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত ১ হাজার ১৫৯ শিশুর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে ১৮৭ জন এবং সন্দেহজনক হামে ৯৭২ জন শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১ লাখ ৪১ হাজার ৪৮ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২২ হাজার ৭৯৪ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ লাখ ১৮ হাজার ৫৪০ শিশু।
এ ছাড়া, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ৭৩০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এটিএন নিউজ / মা.ই.স